পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের গলায় দড়ি পেঁচানো এবং ওড়না দিয়ে হাত-পা বাঁধা ছিল। এছাড়া তার শরীরের পেছনের অংশে পোড়া দাগও লক্ষ্য করা গেছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পেছনের রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত