ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল বাথরুমের চালের টিন কেটে ঘরে প্রবেশ করে। এর আগে তারা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে ও ঘরে পাউডার ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর ডাকাতরা নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণের গহনা, একটি ল্যাপটপ, তিনটি দামি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের কাগজপত্র এবং ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। সকালে ঘুম ভাঙার পর পরিবারের সদস্যরা ডাকাতির বিষয়টি টের পান। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার পাঁচবিবি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছেন স্থানীয়রা।
মতামত