সারাদেশ

তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

প্রিন্ট
তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

প্রকাশিত : ১ জুন ২০২৬, রাত ১০:৫৫

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিকল্পধারা বাংলাদেশ। দলের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ওবায়দুর রহমান মৃধা বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি ১৯৬৭-৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি পান।

মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়া এই বরেণ্য নেতা স্বাধীন বাংলাদেশে ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।