সরেজমিনে দেখা যায়, বাজারে বোম্বাই, মাদ্রাজি, বেদানা ও চায়না-থ্রি জাতের লিচুর সরবরাহ বেড়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররাও এখান থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। ফলন কম হওয়ায় এবার দাম কিছুটা চড়া। বাজারে সাধারণ লিচু প্রতি একশ বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং বোম্বাই ও কাঁঠালি জাতের লিচু বিক্রি হচ্ছে প্রতি একশ ৮০০ টাকায়।
বড়বাড়ী এলাকার লিচু চাষি করিম জানান, ফলন কম হলেও শেষ সময়ে বাজারে লিচুর সরবরাহ ও চাহিদা দুটোই বেড়েছে। এতে দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে, যা চাষিদের জন্য বেশ স্বস্তিদায়ক।
এদিকে, ঈদ সামনে রেখে ছুটিতে ঘরে ফেরা মানুষের কারণে লিচুর চাহিদা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বাজারে একটানা বেচাকেনা চলছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এবার মুকুলের সময় গাছে নতুন পাতা গজানোয় লিচুর ফলন কিছুটা কম হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবং শেষ মুহূর্তে বাজার বেশ চড়া থাকায় চাষিরা ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন।
মতামত