আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ মেলা, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া জনসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে বেশ কিছু সামাজিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পরিষদ নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশই একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্ভাবনী ও মানবিক কর্মসূচি সাজানো হয়েছে।
এই বহুমাত্রিক আয়োজনকে সফল করতে নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
মতামত