মঙ্গলবার (২ জুন) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া জামে মসজিদে সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রাম-এর আয়োজন করে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াত।
আয়োজকদের দাবি, মসজিদ কমিটি ও মুসল্লিদের অনুমতি নিয়েই এই ধর্মীয় কার্যক্রম চলছিল। ক্লাস চলাকালে স্থানীয় বিএনপির ৮-১০ জন নেতাকর্মী মসজিদে ঢুকে বাকবিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে হামলা চালায়। নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির হোসাইন বলেন, একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় কর্মসূচিতে হঠাৎ কিছু ব্যক্তি ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলা চালায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় আহত জামায়াত কর্মী সোহেল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় বিএনপি কর্মী নাছির মোল্লা ও নেতা এসহাকের নেতৃত্বে শামীম মোল্লা, মোজাম্মেল, শফিকুল ও রাকিবসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসহাক বলেন,
মসজিদে অনুমতি ছাড়া দলীয় কর্মসূচি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমি সেখানে যাই। সেখানে কেবল কথা-কাটাকাটি হয়েছে, কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত