অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় সশরীরে নিয়োজিত হতে পারেন, সেজন্য তারা সবার কাছে দোয়া চান। পরে মোনাজাতে এমপি মান্নানের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা ইমাম হাসানের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা, থানা বিএনপির সহ-সভাপতি এ কে এম শামছুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আজাদ
এছাড়াও ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, যুবদল নেতা মাসুদ খাঁন, মো. সিয়াম হোসেন বাদশা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
মতামত