নিহতরা হলো, রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কয়েক দিন আগে দুই ভাই নানার বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা দুই ভাই একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছোট ভাই সাফওয়ান পানিতে তলিয়ে যেতে থাকলে বড় ভাই আকিবুল তাকে বাঁচাতে এগিয়ে যায়। এতে দুজনেই পুকুরের গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনরা টের পেয়ে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মতামত