সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৮-২০ জনের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ডেমরা সীমান্ত থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম নেতৃত্ব দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। সিদ্ধিরগঞ্জ অংশে এমন কোনো মিছিল হয়নি, এখানে মিছিল করার কোনো সুযোগও নেই। খোঁজ নিয়ে জেনেছি এটি আমাদের থানা এলাকার বাইরে হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, মিছিলটি সিদ্ধিরগঞ্জ এলাকাতেই হয়েছে। পুলিশের এমন ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মতামত