গ্রেফতারকৃতরা হলেন, জীবন (৩৪), মোঃ আলম (৩৫), মোঃ সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। পুলিশ জানায়, তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি। এদের মধ্যে ১ নম্বর আসামি জীবনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনসহ পূর্বের ৫টি এবং সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সংলগ্ন ডেমরা রোড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করা হয়। এর পরপরই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে মিছিলের সঙ্গে জড়িত ও মামলার এজাহারভুক্ত এই ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মতামত