সারাদেশ

মহম্মদপুরের নতুন ইউএনও বেদবতী মিস্ত্রী

প্রিন্ট
মহম্মদপুরের নতুন ইউএনও বেদবতী মিস্ত্রী

প্রকাশিত : ৭ জুন ২০২৬, রাত ১২:০২

মাগুরার মহম্মদপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সন্তান।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) এক প্রজ্ঞাপনে তাকে মহম্মদপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত বেদবতী মিস্ত্রীর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে তার নিজ এলাকা বটিয়াঘাটাসহ মহম্মদপুরের বিভিন্ন মহল অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন ইউএনও-এর বলিষ্ঠ নেতৃত্বে মহম্মদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন আরও বেগবান হবে।