সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ্রেফতার ৮

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ্রেফতার ৮

প্রকাশিত : ১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৮:২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মিজানুর রহমান মিজান (২৬), আরমান (৩০), বিল্লাল হোসেন (৩৫), মো. আব্বাছ (৪২)

মো. শাহ আলম (৪৪), মো. রোমান হোসেন (৩৫), মো. মাসুদ হাওলাদার (৪৪), মো. মিনহাজুল ইসলাম মিরাজ (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে ৫ জন চিহ্নিত মাদক কারবারি, ১ জন ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় আসামি, ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ১ জন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।