সারাদেশ

বটিয়াঘাটায় থানা পুলিশের সুধী সমাবেশ: অপরাধ দমনে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রিন্ট
বটিয়াঘাটায় থানা পুলিশের সুধী সমাবেশ: অপরাধ দমনে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত : ১৬ জুন ২০২৬, সন্ধ্যা ৮:০৯

খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেছেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চুরি ও ছিনতাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে এসব অপরাধ দূর করতে না পারলে আমরা কেউ রেহাই পাবো না। তাই জানমাল রক্ষার্থে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় বটিয়াঘাটা থানা চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজেদের সুরক্ষায় পুলিশকে সাথে নিয়ে সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয়। থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

পুলিশ কর্মকর্তা: ওসি (তদন্ত) শাহীনুর রহমান গোলদার। উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক লিটন হাওলাদার এবং জামায়াত নেতা আল আমীন গোলদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম এ ভূট্টো, গৌরদাস ঢালী, আরিফুজ্জামান দুলু, শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ এবং মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজ।

এছাড়াও স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। বক্তারা বটিয়াঘাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।