মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে গত সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়েছিল। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধানের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ভূত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাকে স্থানীয় প্রশাসনের কঠোর পাহারায় একটি নিরাপদ স্থানে আটকে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিধানের বাবা-মা পলাতক রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মতামত