মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বরুনাগাঁও এলাকার একটি পুকুরে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্থান থেকে অবাধে বালু উত্তোলনের ফলে সংলগ্ন সড়কটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও সরকারি অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাটিতে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত