গত সোমবার (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিদায়ী প্রধান শিক্ষক শুধু একজন সফল শিক্ষাপ্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন প্রতিষ্ঠানটির প্রকৃত অভিভাবক। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যাপীঠটির শিক্ষার মান, শৃঙ্খলা ও ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এবং তাঁর হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী প্রধান শিক্ষক মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কাটানো স্মৃতিগুলো আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।
মতামত