গ্রেপ্তারকৃত মৃদুল হাসান বন্দর থানার শাহী মসজিদস্থ বউ বাজার এলাকার রবিউল হাসানের ছেলে। সে নবীগঞ্জ নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াদ্দা এলাকার এক দম্পতি নারায়ণগঞ্জ সদরে দিনমজুরের কাজ করেন। গত পাঁচ মাস আগে প্রতিবেশী মৃদুলের কাছ থেকে তারা একটি পুরনো টেলিভিশন কেনেন। টেলিভিশনটি মাঝে মধ্যে নষ্ট হলে মৃদুলই তা মেরামত করে দিত।
গত সোমবার সকালে টেলিভিশন নষ্ট হলে মৃদুলকে তা ঠিক করে দিতে বলে ওই দম্পতি কাজে চলে যান। পরে রাত সাড়ে ৭টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মৃদুল ঘরে ঢুকে ওই শিশুকে একা পেয়ে যৌন হয়রানি করে। শিশুটির চিৎকারে অভিযুক্ত মৃদুল কৌশলে পালিয়ে যায়। রাতে মা-বাবা কর্মস্থল থেকে ফিরলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বন্দর থানা পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত