মঙ্গলবার (১৬ জুন) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে সংশ্লিষ্ট ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নয়ানগর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে। এ সময় ২০১৭ সালের একটি মামলায় ৬ মাসের সাজা এবং ২০১০ সালের অপর একটি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মানিক দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত