মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের ২নং রেলগেট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত প্রস্তাবিত নতুন সড়কের কার্যক্রম এবং সড়কের দুই পাশের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে নাসিক প্রশাসক বলেন, নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসনে পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। এই নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যানবাহনের চাপ কমবে, যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং নগরবাসী স্বস্তি পাবে।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনেও জোর দেওয়া হবে। এজন্য সড়কের দুই পাশ দখলমুক্ত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে। একটি পরিকল্পিত নগরী গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত