মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খামার মোড়ে অবস্থিত আমির হোসেনের স্ট্রিট ফুডের দোকানে কর্মরত ছিলেন শাওন। ঘটনার সময় দোকান মালিকের ছেলে মনু মিয়ার সঙ্গে থুতু ফেলা নিয়ে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে দোকানে থাকা একটি লোহার হাতুড়ি দিয়ে শাওনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন মনু মিয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাওনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন মনু মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মহানগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত