ছবি : পাঁচবিবিতে তাজা গাঁজার গাছসহ গ্রেপ্তার ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছসহ রবিন মাহাত ওরফে চয়ন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত রবিন মাহাত ওরফে চয়ন উপজেলার আয়মারসুলপুর গ্রামের রোশকা মাহাতের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতামত