মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহমুদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ও-এর প্রধান নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। ফলে স্থানীয় যোগ্য তরুণদের দ্রুত কর্মসংস্থানে প্রবেশের পথ সুগম হবে।
মেলা ঘিরে চাকরিপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অংশগ্রহণকারীরা তরুণদের বেকারত্ব দূরীকরণে জেলায় নিয়মিত এমন আয়োজনের দাবি জানিয়েছেন।
মতামত