সারাদেশ

আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা আটক ২

প্রিন্ট
আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা আটক ২

প্রকাশিত : ১৮ জুন ২০২৬, রাত ১০:৫০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণর এক স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, শাহানুল্লাহ (৩২) ও মিজান (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত দুই ব্যক্তি ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাহানুল্লাহ ও মিজানকে আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।