গত বুধবার (১৭ জুন) রাত ৯টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনি ওই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ বছর আগে ঢাকার মিরপুরের রাজু মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে জনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি বিভিন্ন সময় সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। কলহ মেটাতে ২০২৪ সালে মেয়ের জামাইকে একটি বাড়িও নির্মাণ করে দেয় কনের পরিবার। বর্তমানে তারা বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
গত বুধবার বিকেল সাড়ে ৪টায় পারিবারিক বিরোধের জেরে জনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাথীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা রাজু মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বন্দর থানার মামলা নং- ২৮(৬) ২৬। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশ আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করেছে।
মতামত