সারাদেশ

রূপগঞ্জে বালু নদীর দুই সেতু এক বছরে চালুর আশ্বাস দুই প্রতিমন্ত্রীর

প্রিন্ট
রূপগঞ্জে বালু নদীর দুই সেতু এক বছরে চালুর আশ্বাস দুই প্রতিমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জুন ২০২৬, রাত ১১:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর নির্মাণাধীন ইছাপুরা ও নগরপাড়া-কায়েতপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সেতু দুটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আশ্বাসের কথা জানান সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

পরিদর্শনকালে সড়ক ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, একটি কুচক্রী মহল নানাভাবে এই সেতু নির্মাণে বাধা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। বন্ধ থাকা এই সেতু দুটির কাজ দ্রুত শুরু করে আগামী এক বছরের মধ্যে যান চলাচল নিশ্চিত করা হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানও একই প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান, সেতু দুটি চালু হলে রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি অবহেলিত এই অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক অর্থনীতিতে গতি আসবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।