শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে নারায়ণগঞ্জ মহানগরী থেকে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক। তিনি আসন্ন নির্বাচনে মাওলানা আবদুল জব্বারকে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে জনগণের সামনে উপস্থাপন করেন। সুস্থ ও অবাধ রাজনৈতিক পরিবেশের তাগিদ দিয়ে জামায়াত আমীর আরও বলেন, রাজনীতির সুস্থ ময়দানে, গণতান্ত্রিক পরিবেশে যেন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামীতে যেন কোনো ভোট জালিয়াতি, হুমকি-ধমকি, কালো টাকার ছড়াছড়ি ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জবাসী একজন সৎ ও যোগ্য নেতাকেই নির্বাচিত করবে।
ঘোষিত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত