শনিবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী পুরাতন থানা সংলগ্ন জেলা শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি মান্নান বলেন, নির্বাচনের পূর্বে সিদ্ধিরগঞ্জবাসীকে হাসপাতাল, ঈদগাহ, কবরস্থান ও খেলার মাঠ গড়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। তবে কাজগুলো গুছিয়ে আনতে আমাকে কিছুটা সময় দিতে হবে। নির্বাচনের পর অসুস্থতার কারণে জনগণের মাঝে আসতে না পারার দুঃখ প্রকাশ করে তিনি ঘোষণা দেন, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি নিজে সিদ্ধিরগঞ্জে এসে সাধারণ মানুষকে সময় দেবেন।
মাদক ও পরিবেশ রক্ষায় নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে মাদক অনেকাংশেই নির্মূল করতে পেরেছি। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে সিদ্ধিরগঞ্জ থেকেও মাদক পুরোপুরি উপড়ে ফেলা হবে। এছাড়া সবুজ ও বাসযোগ্য উপশহর গড়তে শিক্ষার্থীদের সাথে নিয়ে সোনারগাঁওয়ে ৩০ হাজার এবং সিদ্ধিরগঞ্জে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাশুকুল ইসলাম রাজিব যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মনিরুল ইসলাম রবি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলা বিএনপি, অকিল উদ্দিন ভূঁইয়া যুগ্ম আহবায়ক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি
মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, মো: রিপন সরকার আহবায়ক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, এড. রাকিবুর রহমান সাগর সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, বিএনপি নেতা রুহুল আমিন, বিএনপি নেতা সাজ্জাত প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।
মতামত