সারাদেশ

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জলঢাকা থানার ওসিকে সম্মাননা

প্রিন্ট
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জলঢাকা থানার ওসিকে সম্মাননা

প্রকাশিত : ২১ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৫৬

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নীলফামারীর জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন।

ওবিবার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নীলফামারী জেলার সব থানার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোর সিন্ডিকেটের দৌরাত্ম্য দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি নাজমুল আলমকে এই কৃতিত্বপূর্ণ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নীলফামারীর পুলিশ সুপার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীসহ জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন জলঢাকা থানার পুলিশ বাহিনীকে আগামীতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে আরও বেশি কর্মতৎপর ও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।