সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আ.লীগ সভাপতির সহযোগী মজু গ্রেপ্তার

প্রিন্ট
 সিদ্ধিরগঞ্জে আ.লীগ সভাপতির সহযোগী মজু গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ জুন ২০২৬, সন্ধ্যা ৮:৪৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মফিজুল ইসলাম মজু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুল ইসলাম মজু দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মজুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।