সারাদেশ

বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত পরিকল্পনা সভা

প্রিন্ট
বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত পরিকল্পনা সভা

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৪৬

খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়েদুজ্জামানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাহুল বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।

আগামী ২৮ জুন রবিবার থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনে উপজেলার ৭টি ইউনিয়নের ২২টি ওয়ার্ডের ১৭৬টি ইপিআই কেন্দ্র, ২১টি কমিউনিটি ক্লিনিক, ২টি উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সী ২১,৯৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪,৭৩৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (সার্জারি) ডা. দেবজ্যোতি, মেডিকেল অফিসার ডা. মঈনুল ইসলাম, ডা. সৌমিত্র রায়সহ বিভিন্ন ইপিআই কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।