মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা আহমেদ সোহাগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। মালিকপক্ষ জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে, তিনি স্পেন শাহ আলমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করেন এবং সেখানে নিজেদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
ভুক্তভোগীরা জানান, এই জমি দখলের বিষয়ে গত ৭ জুন সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘ ১৭ দিনেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমনকি পুলিশ ঘটনাস্থল পরিদর্শনেও আসেনি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, তিনি ৭ জুনের পর থানায় যোগদান করায় বিষয়টি আগে জানা ছিল না। তবে বর্তমানে বিষয়টি অবগত হয়েছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত