গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও টেকসই ও কার্যকর হবে। এর ফলে জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে সঠিক সড়কটির অগ্রাধিকার নির্ধারণ করা সহজ হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত