নিহত রুমন আলী দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার মো. তৈয়বুর রহমানের ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও সিআইডির বিশেষ টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ জানায়, তার সর্বশেষ মোবাইল কলটি ছিল গত রাতে ১০টা ৩১ মিনিটে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত