শুক্রবার (২৬ জুন) জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী মঙ্গলবার সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং সাজেদুল ইসলাম।
যুবদল নেতারা জানান, ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের উপস্থিতিতে নারায়ণগঞ্জে যুবদলের একটি বৃহৎ ও সুশৃঙ্খল সমাবেশ আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
নেতৃবৃন্দ যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মতামত