শনিবার (২৭ জুন) বাদ আসর সুরখালী রায়পুর দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, বটিয়াঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সহসভাপতি মো. কামরুল ইসলাম সিপার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুরখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিকপুত্রের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মতামত