শনিবার (২৭ জুন) প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তির আনুষ্ঠানিকতা শেষে জিবিকে কর্মীদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিবিকের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক অসীম রাউত ও উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ.টি.এম. ফরহাদুজ্জামান। এছাড়া প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জিবিকের কর্মীরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ের এই কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা সুদৃঢ় হবে এবং হেলথ কার্ডের মাধ্যমে কর্মীরা জরুরি পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা পাবেন।
মতামত