রোববার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাস টার্মিনাল এলাকা থেকে মুকুল (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মতামত