সারাদেশ

সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রিন্ট
সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : ৩ জুলাই ২০২৬, রাত ১০:৪৩

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সাহিত্য জোট নারায়ণগঞ্জ-এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় আয়োজিত জোটের নিয়মিত মাসিক সাহিত্য সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

এস এ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও লেখকরা অংশ নেন। অনুষ্ঠানে মোট ২৭ জন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাহিত্য বিকাশের নানা দিক নিয়ে অংশগ্রহণমূলক মতবিনিময় করা হয়।

বক্তারা জানান, কবি ও লেখক মো. আবদুর রহমানের দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতায় সাহিত্য জোট নারায়ণগঞ্জ নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আগামী দিনে এই ধারা আরও বেগবান করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবদুর রহমান, সদস্য সচিব এস এ শামীম, যুগ্ম আহ্বায়ক রনজিৎ মোদক, মিয়া মোহাম্মদ আব্দুল মজিদ এবং সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। কার্যকরী সদস্য কাজী আনিসুল হক, কামাল সিদ্দিকী, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, এস এম সাহাবুদ্দিন, সুদত্ত রঞ্জন বড়ুয়া, মতিউর রহমান ফারুক, লাইলা আরজুমান শিউলী, মৃদুল সাহা, সায়মন আহাম্মদ এবং সালাউদ্দিন আমির।

উপস্থিত সদস্যরা নবগঠিত এই কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।