শুক্রবার (৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নগরবাসীর উদ্দেশে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে নাসিক প্রশাসক উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিক সমাজকে জানানো যাচ্ছে যে, বাসাবাড়ির ময়লা ফেলার কর্মীদের ১০০ টাকার বেশি দেবেন না। কেউ এর বেশি দাবি করলে সরাসরি আমাকে জানান। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল করা হবে।
বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। নাসিক প্রশাসকের এই ঘোষণাকে সাধারণ মানুষের স্বার্থে একটি সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন নগরবাসী।
এই নির্দেশনার ফলে ময়লা সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের দৌরাত্ম্য কমবে এবং সিটি কর্পোরেশনের সেবা খাতে আরও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
মতামত