সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় দুটি মামলা রয়েছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি সোনারগাঁয়ের মুছারচর এলাকায় হলেও তিনি ঢাকার ডেমরার শান্তিবাগে বসবাস করতেন।
দলীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে দল পরিবর্তন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৪ সালে সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং জামপুর ইউনিয়ন জাপার সহ-সভাপতি হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।
মতামত