বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার ১ নম্বর রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজ সেন্ট মার্টিন পরিবহন-এর ইনচার্জ হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ফকিরাপুলের কর্মস্থল থেকে নাইট ডিউটি শেষে রাতে বাসায় ফিরছিলেন সিরাজ। বাসার গলির মুখে পৌঁছালে দুই ছিনতাইকারী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। পরে তার সাথে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাওয়া হয়। ৯৯৯ থেকে সিদ্ধিরগঞ্জ থানার নাইট ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি অন্য একটি ঘটনার সুরতহাল প্রতিবেদনে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারেননি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন আক্তার জানান, ছিনতাইয়ের ঘটনায় সকাল পৌনে ১১টা পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মতামত