বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে অস্ত্রোপচার ব্যাহত হওয়া রোধে সার্বক্ষণিক সার্জারি সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া লাশবাহী অ্যাম্বুলেন্সে অনিয়ম বন্ধে তালিকাভুক্তকরণ, কিলোমিটারভিত্তিক ভাড়া নির্ধারণ ও চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করা হচ্ছে।
হাসপাতালের নিরাপত্তা জোরদারে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং সাত দিনের মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি আরও জানান, দালালচক্র নির্মূলে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে এবং সব কর্মচারীকে পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
সভায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন।
মতামত