স্থানীয় সূত্রে জানা যায়, মিনার বাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে সজিব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে। তবে গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর সে রাতারাতি রাজনৈতিক খোলস বদলে নিজেকে বিএনপি সমর্থক দাবি করে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, সজিব ও তার বাহিনী কেবল মিনার বাড়ি নয়, আশপাশের এলাকাতেও ভাড়ায় গিয়ে সন্ত্রাসী হামলা চালায়। কয়েক বছর পূর্বে পার্শ্ববর্তী শাসনের বাগ এলাকার ইটভাটা মালিক মোতালেব হত্যায় এই সজিব ও তার দলের নাম উঠে এসেছিল। এছাড়া রাতে দেশীয় অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে ছিনতাই এখন তাদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে।
রাজনৈতিক পরিচয় বদলে প্রতিনিয়ত অপরাধ চালিয়ে গেলেও সজিব কীভাবে বহাল তবিয়তে আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব থেকে মুক্তি পেতে সজিব ও তার গ্যাংকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
মতামত