সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ

প্রিন্ট
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ১১:১৩

গাছ লাগাই পরিবেশ বাঁচাই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এপেক্স ক্লাব অব শ্রীনগরের উদ্যোগে শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার কুচিয়ামুড়া কলেজ গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৈরি আবহাওয়ার মধ্যেও আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব শ্রীনগরের প্রেসিডেন্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লা।

উদ্বোধনকালে আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ জনি বেপারী, সেবা পরিচালক মাহমুদ হাসান ফাহাদ, ফেলোশিপ পরিচালক আরিফুল ইসলাম বুলেট, সদস্য শহিদুল ইসলাম, পরিচালক নয়ন হোসেন, মুন্সীগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক আল হাদি খাঁন এবং সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।