শনিবার (১১ জুলাই) ভোর রাতে সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর মোড়লপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলাতু চন্দ্র (৩৯) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতার গহনা বালা ও পলাতক বিলাতু চন্দ্র ওই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের স্ত্রী ও সন্তান।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে বিলাতু চন্দ্রের বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে গহনা বালাকে গ্রেফতার করা হলেও বিলাতু চন্দ্র পালিয়ে যেতে সক্ষম হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত