সভায় রথযাত্রার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। তিনি কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন। সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা জেলা পুলিশের নিরাপত্তা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিবৃন্দ।
মতামত