অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার। তিনি তার বক্তব্যে বলেন, একটি মেধাভীতিহীন, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের বিকল্প নেই। শিক্ষকরাই পারেন সমাজ পরিবর্তন করতে এবং তরুণ প্রজন্মকে সঠিক ও সুন্দর পথ দেখাতে।
আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন একটি জাতির মেধা ও মনন গড়ার আসল কারিগর। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
মূল আলোচনা শেষে এক আনন্দঘন পরিবেশে উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দের অংশগ্রহণে ফলচক্র (ফল উৎসব) উদযাপিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত