আহতরা হলো, স্থানীয় অটোরিকশাচালক মোঃ রাসেলের ছেলে রুহুল আমিন (০৮) এবং আব্দুর রহিম বাদশার মেয়ে সামিয়া (০৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আক্তার হোসেন ও মিজানের বাড়ির সামনের ইটের তৈরি পুরাতন সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের পাশে থাকা দুই শিশু নিচে চাপা পড়ে রক্তাক্ত হয়। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সামিয়া চিকিৎসাধীন থাকলেও রুহুল আমিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুই শিশুর অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে, ভবন ও প্রাচীর নির্মাণে নিয়ম না মানা এবং মালিকপক্ষের চরম অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে দাবি করে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত