সারাদেশ

রংপুরে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

প্রিন্ট
রংপুরে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, রাত ১০:৫০

রংপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার ও ফোর্স অংশ নেন।

প্যারেডে সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। পরিদর্শন শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।