সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেফতার ১৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক কারবারি ও জুয়াড়িসহ গ্রেফতার ১৪

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৫৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জিন্নাহ মন্ডল (৪২), মোঃ হযরত আলী (৩৮) এবং মোঃ জামাল মিয়া (৩০)।

এছাড়া একটি জুয়ার আসর থেকে ৮ জন এবং অন্যান্য অপরাধে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকি আসামিরা হলেন, মোঃ আবিজ হোসেন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ জাবেদ হোসেন, মোঃ রুবেল হোসেন, দুধু মিয়া, রাশিদুল ইসলাম, রাকিব, সেলিম, মোসাঃ সাথী আক্তার ও মোসাঃ রিতা আক্তার। তারা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড আদর্শনগর, বটতলা, মন্ডলপাড়া, গোদনাইল ও বাগমারাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, জুয়া ও যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।